রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

পিরোজপুরে বাসস্ট্যান্ডে অগ্নিকাণ্ড: ঘুমন্ত হেলপারের মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৩৭ Time View

পিরোজপুরের ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে গভীর রাতে দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিনগত রাত পৌনে চারটার দিকে ঘটে যাওয়া এই ঘটনায় বাস দুটির ভেতর ঘুমিয়ে থাকা সিয়াম নামের এক হেলপার প্রাণ হারিয়েছেন। নিহত সিয়ামের বাড়ি বরিশালের উজিরপুরে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনটি মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত বাস দুটিতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। পরে সেখান থেকে হেলপারের মরদেহ উদ্ধার করে পুলিশ। টহলরত পুলিশ সদস্যরা আগুন দেখে তৎপরতা চালিয়ে আশপাশের অন্যান্য বাসে অবস্থানরত ব্যক্তিদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে সক্ষম হন।

ঘটনাটি নিশ্চিত করে ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিবুল হাসান ও থানার ওসি জগলুল হাসান জানান, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে পুড়ে যাওয়া লিসা পরিবহণের মালিক ঝালকাঠি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মো. শাহ আলম সরদার এবং বাহক পরিবহণের মালিক ঝালকাঠির বাসিন্দা অমিত পাল। উদ্ধারকৃত মরদেহ ময়নাতদন্তের জন্য থানায় হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category