
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফল জালিয়াতির দায়ে সিআইডি পুলিশের একটি দল তিনজনকে আটক করেছে। গত বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতারের পর পাঁচলাইশ থানায় সোপর্দ করা হয়। পরবর্তীতে বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয়েছে। আটকরা হলেন
সিআইডির তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর রাসেল জানিয়েছেন, জালিয়াতির সঙ্গে সম্পৃক্ততার সুনির্দিষ্ট প্রমাণ মেলায় ফলাফল প্রস্তুতকারী কম্পিউটার বিভাগের কর্মীদের আটক করা হয়েছে। এদের মধ্যে কয়েকজন ১৩ বছর ধরে একই পদে কর্মরত ছিলেন। জালিয়াতি চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা নিয়ে তদন্ত চলমান রয়েছে।
শিক্ষা বোর্ডে ফল পরিবর্তনের ঘটনা এটিই প্রথম নয়। ২০২৩ সালে ফলাফল পরিবর্তনের অভিযোগে বোর্ডের তৎকালীন সচিব নারায়ণ চন্দ্র নাথকে গ্রেফতার করা হয়েছিল, যার মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন। এছাড়া ২০২৫ সালে সাদিয়ার স্থলে পিয়ালের নামে নম্বরপত্র জালিয়াতির ঘটনা ঘটেছিল। তৎকালীন বোর্ড চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিনের নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হলেও সেই প্রতিবেদন আলোর মুখ দেখেনি, উল্টো তাকে ওএসডি করা হয়। এর আগেও ২০২৩ সালে ফলাফল পরিবর্তন ও জালিয়াতির অভিযোগে বোর্ডের সাবেক সচিব নারায়ণ চন্দ্র নাথ কারাগারে গেছেন। তার বিরুদ্ধে দায়ের করা মামলাটি এখনো বিচারাধীন। ২০২৫ সালেও আরেকটি ফল জালিয়াতির ঘটনা প্রকাশ্যে আসে।
সর্বশেষ ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে ১০টি বিষয়ে অকৃতকার্য এক শিক্ষার্থীর নম্বর বাড়িয়ে পাস করানোর ঘটনায় নতুন করে মামলা হয়েছে। এই মামলায় কম্পিউটার সেলের কর্মচারী ইমতিয়াজ আহমেদ চৌধুরী, রাশেদুল ইসলাম, নূর হোসেন রায়হান এবং সুবিধাভোগী শিক্ষার্থী হাসিবুল আলী শোভনকে আসামি করা হয়েছে। ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে ১০ বিষয়ে অকৃতকার্য এক শিক্ষার্থীর নম্বর বাড়িয়ে পাস করানোর অভিযোগে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কম্পিউটার সেলের তিন কর্মচারী ও এক শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা হয়েছে।