রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন ও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ২৮ Time View

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকায় অবস্থিত ওই বাড়িতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয় এবং পালিয়ে যায়। ওই বাড়িতে কেয়ারটেকার ছাড়া অন্য কোনো বাসিন্দা ছিলেন না। অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই স্থানীয়রা আগুন জ্বলতে দেখেন এবং এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পাঁচলাইশ থানার ওসির সাথে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি, তাই এই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। রাতের আঁধারে আগুন দেয়ায় প্রত্যক্ষদর্শী কারও বক্তব্যও পাওয়া যায়নি। তবে বাউন্ডারি ঘেরা ওই বাড়ির অভ্যন্তরে আগুন জ্বলতে দেখা যায়।

একই রাতে চট্টগ্রাম মহানগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ অভিযান চালিয়েছে।

পাঁচলাইশ থানা পুলিশ নগরীর ষোলশহরে সাবেক সিটি মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরী ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে তল্লাশি চালায়। এছাড়া কোতোয়ালী থানা পুলিশ আন্দরকিল্লায় অবস্থিত নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের বাসায় অভিযান পরিচালনা করে। ৫ আগস্টের পর নওফেলের বাসায় একাধিকবার হামলার ঘটনা ঘটলেও নাছিরের বাসায় পুলিশের অভিযান এই প্রথম। উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আ জ ম নাছির আত্মগোপনে রয়েছেন, তবে তার অনুসারীরা গোপনে সক্রিয় বলে অভিযোগ রয়েছে। নওফেলের বাসায় ৫ আগস্টের পর একাধিকবার হামলা, অগ্নিসংযোগ ও পুলিশী অভিযানের ঘটনা ঘটে।

বুধবার সন্ধ্যায় আন্দরকিল্লা মোড়, চেরাগী পাহাড় ও টেরিবাজারসহ বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও বিএনপির পাল্টাপাল্টি শোডাউন অনুষ্ঠিত হয়েছে। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে রাতে নিউ মার্কেট মোড়ে একের পর এক ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পাশাপাশি পটিয়া ও চট্টগ্রাম-হাটহাজারী সড়কের চবি ১ নম্বর গেইটের সামনে ছাত্রলীগ কর্মীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধের চেষ্টা চালিয়েছে। কর্ণফুলী থানার মইজ্যার টেক এলাকায় নৈরাজ্যবিরোধী বিএনপির একটি মিছিলে বাস তুলে দেওয়া হলে কমপক্ষে সাতজন নেতাকর্মী আহত হন। একের পর এক এসব নাশকতামূলক কর্মকাণ্ডে চট্টগ্রাম মহানগরীর সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। সন্ধ্যায় কর্ণফুলী থানাধীন মইজ্যার টেক এলাকায় নৈরাজ্যবিরোধী বিএনপির একটি মিছিলে বাস তুলে দিলে অন্তত ৭ নেতা-কর্মি আহত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category