রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়ি ও থানায় হামলা-অগ্নিসংযোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ২২ Time View

গোপালগঞ্জ-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য সেলিমউজ্জামান সেলিমের কাশিয়ানীর বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এই হামলা চালায়। এর ঠিক এক ঘণ্টা পর দুপুর ১২টার দিকে মুকসুদপুর থানায়ও আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা। গোপালগঞ্জ-১ আসনের (কাশিয়ানী-মুকসুদপুর) বিএনপির এমপি সেলিমউজ্জামান সেলিমের কাশিয়ানীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীরা।

এদিকে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র ও হেলমেট পরিহিত অবস্থায় মহড়া দিতে দেখা গেছে আওয়ামী লীগের নেতা-কর্মীদের। শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা কর্মীরা এই মহড়ায় যোগ দিচ্ছেন। তবে ঘটনাস্থলের আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি। এর আগে বুধবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কসহ জেলার বিভিন্ন আঞ্চলিক সড়কে গাছের গুঁড়ি ও বাঁশ ফেলে অবরোধ তৈরি করে ছাত্রলীগের কর্মীরা। এর আগে মঙ্গলবার টুঙ্গিপাড়া থানাতেও একই ধরনের ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category