রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডে পরিস্থিতি নিয়ন্ত্রণ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৩৪ Time View

গাজীপুরের কোনাবাড়ী এলাকায় সোমবার সকালে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে আন্দোলনে নামেন পোশাক কারখানার শ্রমিকেরা। এদিন সকালে দুটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কোনাবাড়ি-কাশিমপুর আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ জানান। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এর মাধ্যমে এলাকাটির পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। এ সময় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মাধ্যমে তাদের ছত্রভঙ্গ করে দেয় আইন-শৃঙ্খলা বাহিনী। এ সময় শ্রমিকেরা উত্তেজিত হয়ে ওঠে।

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, গত কয়েকদিনের অস্থিরতায় বর্তমানে ১৭টি কারখানা বন্ধ রয়েছে। এছাড়া শিল্পাঞ্চলের বাকি সব কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক আছে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুরো শিল্পাঞ্চলে বিজিবি ও পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন রাখা হয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গাজীপুরে মোট ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচলও স্বাভাবিক রয়েছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। এদিকে, বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তায় গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়ন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category