রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৩৯ Time View

বেতন বৃদ্ধির দাবিতে ফের বিক্ষোভে নেমেছেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পোশাকশ্রমিকরা। বৃহস্পতিবার সকালে তারা মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। কর্মবিরতি শেষে কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হলে শ্রমিকরা রাস্তায় নেমে আসেন, যার ফলে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ ও বিজিবি সদস্যরা মোতায়েন করা হয়। একপর্যায়ে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এই ঘটনার প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। উত্তপ্ত পরিস্থিতি মোকাবিলায় মৌচাক ও আশপাশের বেশ কয়েকটি কারখানা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category