রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

প্রধানমন্ত্রী: এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১৮ Time View

দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাত দিনব্যাপী ‘১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শিল্প মন্ত্রণালয়ের আয়োজনে ‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই মেলায় উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন, বিক্রি ও বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আটজন সফল উদ্যোক্তার হাতে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার তুলে দেন। তিনি উপস্থিত উদ্যোক্তাদের উদ্দেশে বলেন, বছরের পর বছর চাকরির পেছনে না ছুটে নিজেদের চাকরিদাতা হিসেবে গড়ে তুলতে হবে। এছাড়া এসএমই নীতিমালা প্রণয়নের কাজ চলছে এবং তা দ্রুত বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category