সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

জীবন ও সম্পদের সুরক্ষায় মহানবীর (সা.) বিশেষ দোয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ২০ Time View

দৈনন্দিন জীবনের প্রতিটি মুহূর্ত নানা ধরনের অনিশ্চয়তার মধ্য দিয়ে অতিবাহিত হয়। জীবনের সুরক্ষা ও বিপদ থেকে মুক্তির প্রত্যাশায় মহানবী (সা.) সকাল ও সন্ধ্যায় নিয়মিত একটি বিশেষ দোয়া পাঠ করতেন। হাদিসে বর্ণিত দোয়াটি হলো— আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফওয়া ওয়াল-আফিয়াতা ফিদ্দুনইয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফওয়া ওয়াল-আফিয়াতা ফি দিনি ওয়া দুনইয়াইয়া, ওয়া আহলি ওয়া মালি। আল্লাহুম্মাসতুর আওরাতি ওয়া আমিন রাওআতি। আল্লাহুম্মাহফাজনি মিন বাইনি ইয়াদাইয়্যা ওয়া মিন খালফি, ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি, ওয়া মিন ফাওকি। ওয়া আউযু বিআজামাতিকা আন উগতালা মিন তাহতি। (আবু দাউদ: ৫০৭৪)

এই দোয়ার অর্থ হলো— হে আল্লাহ! আমি আপনার কাছে দুনিয়া ও আখিরাতে ক্ষমা ও নিরাপত্তা প্রার্থনা করছি। ক্ষমা ও নিরাপত্তা চাই আমার দ্বীন, দুনিয়া, পরিবার এবং সম্পদের বিষয়ে। হে আল্লাহ! আমার গোপন ত্রুটিগুলো ঢেকে রাখুন এবং আমার সকল ভয়কে নিরাপত্তায় রূপান্তরিত করে দিন। আমাকে হেফাজত করুন আমার সামনে, পেছনে, ডানে, বামে এবং ওপরের দিক থেকে। আর আপনার অসীম মহত্ত্বের অসিলায় আমি নিচ থেকে হঠাৎ আক্রান্ত হওয়া থেকে আপনার আশ্রয় চাই। প্রতিদিন ফজর ও মাগরিবের নামাজের পর নিয়মিত এই আমলটি করলে জীবন ও সম্পদের নিরাপত্তায় বিশেষ সুফল পাওয়া যায় বলে উল্লেখ রয়েছে। (আবু দাউদ: ৫০৭৪)

Please Share This Post in Your Social Media

More News Of This Category