সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

হাতিরঝিলের পানি কেন গোলাপি, কারণ অনুসন্ধানে বুয়েট গবেষক দল

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৩৩ Time View

রাজধানীর হাতিরঝিলের পানি গত দুই সপ্তাহের বেশি সময় ধরে অদ্ভুতভাবে গোলাপি বর্ণ ধারণ করেছে। বিশেষ করে এফডিসি, মধুবাগ ব্রিজ ও পুলিশ প্লাজা সংলগ্ন এলাকার পানিতে এই গোলাপি আভা সবচেয়ে বেশি দৃশ্যমান। ওয়াটার ট্যাক্সির নিয়মিত যাত্রী ও স্থানীয়দের মধ্যে এ নিয়ে ব্যাপক কৌতূহল ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। যাত্রীদের ভাষ্যমতে, হুট করেই পানির এমন পরিবর্তন সবার নজরে এসেছে। সোমবার দুপুরে রাজধানীর এফডিসি থেকে ওয়াটার ট্যাক্সিতে গুদারাঘাট পর্যন্ত ভ্রমণ করেন এ প্রতিবেদক। কারওয়ান বাজার থেকে হাতিরঝিল গিয়ে ওয়াটার ট্যাক্সিতে প্রায়ই রামপুরা যান একটি বেসরকারি ব্যাংকে কর্মরত নেসার উদ্দিন। তিনি বলেন, গত সপ্তাহে ওয়াটার ট্যাক্সিতে যাওয়ার সময় এফডিসির অংশে হঠাৎ গোলাপি রং চোখে পড়ে। এটার কারণ কী, কোত্থেকে এটি আসছে, সেটা নিয়ে যাত্রীদের মধ্যে আলাপ হয়। হাতির পাল এই ঝিলে গোসল করত এবং পানি খেত বলে এর নাম হয় হাতিরঝিল।

ওয়াটার ট্যাক্সির একজন টিকিট চেকার দাবি করেছেন, সপ্তাহখানেক আগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) লোকজন পানিতে কোনো এক ধরনের রাসায়নিক ছিটিয়েছিল, যার পর থেকেই রঙের এই পরিবর্তন শুরু হয়। তারাও এ বিষয়ে সঠিক কোনো ব্যাখ্যা দিতে পারছে না।

তবে রাজউক কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে ধোঁয়াশায় রয়েছে।

রাজউকের প্রশাসন ও অর্থ শাখার সদস্য মো. শাহিনুর আলম জানান, হঠাৎ পানির এই রং পরিবর্তন এবং এর উৎসের বিষয়ে তারা নিশ্চিত নন। এই রহস্য উন্মোচনে তারা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শরণাপন্ন হয়েছেন।

২০০৭ সালে ৩০২ একর জমির ওপর বর্জ্য অপসারণ ও উন্নয়নের লক্ষ্য নিয়ে প্রকল্পটি শুরু হয়। দীর্ঘ প্রক্রিয়া ও কয়েক দফায় সময় ও ব্যয় বাড়িয়ে ২০২১ সালে এর কাজ শেষ হয়, যাতে মোট ব্যয় হয়েছে ২ হাজার ২৩৬ কোটি টাকা। এত বিশাল বিনিয়োগের পরও ঝিলের পানির দূষণ ও দুর্গন্ধমুক্ত পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়নি। উল্টো বর্তমানে পানির এই নতুন রঙে মানুষের শঙ্কা আরও বেড়েছে। বর্জ্যে ভরা হাতিরঝিলের উন্নয়নে ২০০৭ সালে ৩০২ একর জমিতে একটি প্রকল্প নেওয়া হয়।

বুয়েটের রসায়ন বিভাগের অধ্যাপক আয়শা শারমিন জানান, ৩ নভেম্বর থেকে তারা বিভিন্ন স্থান ও গভীরতা থেকে পানির নমুনা সংগ্রহ করেছেন। প্রাথমিক পরীক্ষায় পানির গুণগত মানে ভয়াবহ অবনতি পাওয়া গেছে। গবেষণায় পানির নমুনায় নতুন কিছু ব্যাকটেরিয়ার অস্তিত্ব শনাক্ত হয়েছে। তিনি জানান, হাতিরঝিলে প্রচুর পরিমাণে গৃহস্থালি ও পয়োবর্জ্য ফেলার ফলে পানিতে ফসফেট ও নাইট্রেটের মাত্রাতিরিক্ত উপস্থিতি রয়েছে, যাকে বিজ্ঞানের ভাষায় ‘ইউট্রোফিকেশন’ বলা হয়। হাতিরঝিলে আগ্রাসী বিদেশি কচ্ছপ এল কীভাবে, কেন বাড়ছে শঙ্কা। হাতিরঝিলে যেন বুড়িগঙ্গার দূষণ, ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ। হাতিরঝিলে রাস্তাঘাট, উড়ালসড়কসহ নানা অবকাঠামো হয়েছে। এখনো ঝিল থেকে আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।

বিশেষজ্ঞদের মতে, পানির দুর্গন্ধ কমানোর জন্য পূর্বে চুন ব্যবহার করা হয়েছিল, যা পানির অম্ল ও ক্ষারের (পিএইচ) ভারসাম্য নষ্ট করেছে। অধ্যাপক আয়শা শারমিন বলেন, ‘এই অবস্থায় পার্পল সালফার ও পার্পল নন-সালফার ব্যাকটেরিয়াসহ সায়ানো ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি হতে পারে। এসব ব্যাকটেরিয়া রঞ্জক পদার্থ তৈরি করে, যার প্রভাবেই মূলত পানির রং এমন গোলাপি হয়ে উঠেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’ এর মধ্যে পানির গন্ধ কমাতে চুন দেওয়া হয়েছিল। এর বাইরে সায়ানো ব্যাকটেরিয়াও থাকতে পারে।

তবে সুনির্দিষ্টভাবে কোন ব্যাকটেরিয়ার প্রভাবে এই পরিবর্তন ঘটেছে, তা নিশ্চিত করতে আরও পরীক্ষা-নিরীক্ষা চলছে। বুয়েটের গবেষক দল চলতি মাসের শেষ নাগাদ বিস্তারিত প্রতিবেদন রাজউকের কাছে হস্তান্তর করার প্রস্তুতি নিচ্ছে। হাতিরঝিলের পানি বিশুদ্ধকরণ ও দীর্ঘমেয়াদী পরিবেশগত সুরক্ষায় এখন এই গবেষণার ফলাফলের দিকেই তাকিয়ে আছেন সংশ্লিষ্টরা। এ রহস্য উদ্‌ঘাটন করতে আমরা বুয়েটের সহযোগিতা নিচ্ছি।’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category