সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

টঙ্গীতে শ্রমিকদের সড়ক অবরোধ ছত্রভঙ্গ করলো পুলিশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৩৫ Time View

গাজীপুরের টঙ্গী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করতে আসা শ্রমিকদের ধাওয়া দিয়ে ও টিয়ার শেল নিক্ষেপ করে সরিয়ে দিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুরের দিকে গাজীপুরা ও সাতাইশ এলাকায় এই উত্তেজনার সৃষ্টি হয়। শ্রমিক অসন্তোষ ও আন্দোলন এড়াতে ওই এলাকার অর্ধশতাধিক পোশাক কারখানা কর্তৃপক্ষ আজকের মতো ছুটি ঘোষণা করেছে। মঙ্গলবার দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত কয়েক ধাপে টঙ্গীর গাজীপুরা ও সাতাইশ এলাকার কারখানাগুলোতে এ ছুটি ঘোষণা করা হয়।

কারখানা ছুটির ঠিক পরপরই কিছু শ্রমিক গাজীপুরা বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সমবেত হয়ে রাস্তা বন্ধ করার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেশ কয়েকটি টিয়ার শেল নিক্ষেপ করে এবং ধাওয়া দিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টঙ্গীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের পক্ষ থেকে তল্লাশিচৌকি বসানো হয়েছে। পরে পুলিশ বেশ কয়েকটি টিয়ার শেল নিক্ষেপ ও ধাওয়া দিয়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

ছুটি ঘোষণা করা কারখানাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো গাজীপুরার হোপলুন অ্যাপারেলস লিমিটেড, মাসকো কটন লিমিটেড, স্যাটার্ন নিট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বেইস ফ্যাশন, কাই অ্যালুমিনিয়াম, ইএইচ ফেব্রিক, জি জে ক্যাপস, ঐশী ফ্যাশন লিমিটেড, তানাজ ফ্যাশন, ভিয়েলাটেক্স লিমিটেড, স্যাটার্ন-২, দেওটি ফ্যাশন, জিজে ফ্যাশন, ডেনিম ফ্যাশন, এস এস সোয়েটার, সানচেরি বডি ফ্যাশন লিমিটেড, মিক সোয়েটার লিমিটেড, লুজিন ফ্যাশন লিমিটেড, কটন ক্লথিং লিমিটেড, মাসকো এমব্রয়ডারি লিমিটেড ও টিএমএসএস অ্যাপারেলস লিমিটেড। এছাড়া সাতাইশ এলাকার টিপিও গার্মেন্টস, স্পিরিট, সিভিউ, পার্কভিউ, টিজে সোয়েটার, রিওলাইফ লিমিটেড, সানি সোয়েটার, আরজি অ্যাপারেলস লিমিটেড, ট্রাউজার ল্যান্ড, ওরিয়েন্ট সোয়েটার, এসএম সোয়েটার, মাসকো টেক্স লিমিটেড, মাসকো জি-১, মাসকো জি-২ ও তুসুকা গার্মেন্টস লিমিটেডও ছুটি দেওয়া হয়েছে।

এ বিষয়ে টঙ্গী সাতাইশ রোডের মাসকো টেক্স লিমিটেড কারখানার সিনিয়র ম্যানেজার মো. বোরহান উদ্দিন জানান, শ্রমিক আন্দোলনের ঝুঁকি এড়াতেই দুপুরের দিকে কারখানা ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে, টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, গাজীপুরের চলমান শ্রমিক আন্দোলনের ধারাবাহিকতায় কিছু উচ্ছৃঙ্খল শ্রমিক মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এছাড়া পোশাকশ্রমিক পরিচয়ে নিষিদ্ধ রাজনৈতিক দলের কেউ যাতে শিল্প এলাকায় নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সেজন্য বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category