সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাজির জিয়াউল-ইনু-লতিফসহ ১১ অভিযোগে জড়িত ব্যক্তি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৪০ Time View

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত গণহত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকালের দিকে কড়া নিরাপত্তার বলয়ে কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। মামলার অন্যতম আসামি মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে দুপুরে ১২টা ১ মিনিটে আদালতে হাজির করা হয়। সোমবার (১৬ নভেম্বর) সকালে কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ১০ জনকে হাজির করা হয়।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এদিন আসামিপক্ষের শুনানির দিন ধার্য রয়েছে। এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট আসামির সংখ্যা ৪১ জন। ট্রাইব্যুনালে হাজিরা দেওয়া অন্যদের মধ্যে রয়েছেন জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, ড. আবদুর রাজ্জাক, আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক আইজিপি একেএম শহীদুল হক এবং সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল। এছাড়া ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ৭১ টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং একই প্রতিষ্ঠানের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপাও রয়েছেন এই তালিকায়। এদিন ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে আসামিপক্ষের শুনানির দিন ধার্য রয়েছে।

প্রিজনভ্যান থেকে নামানোর সময় দীপু মনি, ফারজানা রুপা ও শাহরিয়ার কবির ছাড়া বাকি আসামিদের পেছনে হাতকড়া পরানো ছিল। নিরাপত্তার খাতিরে তাদের বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়। আদালতে উপস্থিত আসামিদের মধ্যে শামসুল হক টুকুকে স্বাভাবিক হাস্যোজ্জ্বল ভঙ্গিতে দেখা গেলেও, ইনু ও লতিফ সিদ্দিকীসহ অন্য আসামিদের মধ্যে গাম্ভীর্য ছিল লক্ষণীয়।

গত ১২ নভেম্বর মামলার চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আবেদন জানালে আদালত পরবর্তী শুনানির দিন ধার্য করেন। প্রসিকিউশনের দায়ের করা অভিযোগে বলা হয়েছে, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ৩২ জন এবং ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনকে হত্যার ঘটনা সংঘটিত হয়। এই দুটি ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category