সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

৩০ নভেম্বর পর্যন্ত রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৪৪ Time View

সৌদি আরবের রিয়াদ রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বুধবার (১১ নভেম্বর) বিকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। মূলত সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলাসহ সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়েই এমন সতর্কতামূলক সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে কোনো ফ্লাইট পরিচালিত হবে না।

তবে যাত্রীদের আশ্বস্ত করে বিমান জানিয়েছে, জেদ্দা, দাম্মাম এবং মদিনা রুটে ফ্লাইট চলাচল আগের ঘোষিত সময়সূচি অনুযায়ীই অব্যাহত থাকবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিকটস্থ সেলস সেন্টারে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category