রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

নামের ভুলে এক বছর জেল খাটা আলমাস মুক্ত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৪৫ Time View

নামের জটিলতায় দুই যুগ আগের একটি অস্ত্র মামলায় অন্যায়ভাবে সাজা ভোগ করা মো. আলমাস অবশেষে কারামুক্ত হয়েছেন। মঙ্গলবার বেলা পৌনে তিনটার দিকে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। ইলেকট্রিক মিস্ত্রি পেশার এই সহজ-সরল মানুষটিকে গত বছরের ৪ নভেম্বর ঢাকার দোহার থানা-পুলিশ গ্রেপ্তার করেছিল।

কারাগারের জেলার শাখাওয়াত হোসেন জানান, মঙ্গলবার বেলা সোয়া দুইটার দিকে জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। এরপর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বেলা ২টা ৪৫ মিনিটে তাঁকে মুক্তি দেওয়া হয়। কারাফটকে আলমাসের স্ত্রী বন্যা আক্তার ও স্বজনেরা তাঁর অপেক্ষায় ছিলেন। মুক্তি পাওয়ার পর পরিবারের সদস্যদের সাথে নিয়ে তিনি দোহারের বাড়িতে ফিরে গেছেন।

২০০২ সালের মিরপুর থানার একটি অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন অন্য এক ব্যক্তি। প্রকৃত অপরাধী বর্তমানে কানাডায় অবস্থান করছেন বলে তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। পুলিশ নাম ও বাবার নামের আংশিক মিল দেখে আলমাস শেখকে প্রকৃত আসামি মনে করে গ্রেপ্তার করে। সে সময় এলাকাবাসী নাম-ঠিকানা যাচাইয়ের অনুরোধ করলেও পুলিশ তা আমলে নেয়নি বলে অভিযোগ রয়েছে। নাম–ঠিকানা যাচাই না করেই তাঁকে গ্রেপ্তার করায় তখন স্থানীয় লোকজন প্রতিবাদ জানান। বিষয়টি নিয়ে গত ৪ অক্টোবর ‘নামের মিলে ১০ মাস ধরে কারাগারে, প্রকৃত আসামি কে তদন্তের নির্দেশ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। অস্ত্র আইনের একটি মামলায় ২২ বছর আগে মো. আলমাছ নামের একজনের ১০ বছরের কারাদণ্ড হয়।

কারামুক্ত হওয়ার পর আলমাসের বাবা শেখ খলিল আবেগাপ্লুত কণ্ঠে আক্ষেপ করে বলেন, নিরপরাধ ছেলেকে বিনা দোষে কারাভোগ করতে হয়েছে। তিনি সরকারের কাছে এই ঘটনার বিচার চেয়েছেন। একই মন্তব্য করেছেন আলমাসের খালাতো ভাই রমজান খান। তিনি জানান, একজন সাধারণ ইলেকট্রিক মিস্ত্রি হিসেবে আলমাস পরিবার নিয়ে কষ্টে দিন পার করছিলেন। ১২ মাস জেলে থাকার ঘটনায় এলাকাবাসীও ক্ষোভ প্রকাশ করেছেন।

কারাগারে থাকা আলমাস নিজেই উচ্চ আদালতে রিট আবেদন করেছিলেন। গত ৬ সেপ্টেম্বর হাইকোর্ট রুল জারি করে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে বিষয়টি তদন্তের নির্দেশ দেন। আদালতের তত্ত্বাবধানে একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তদন্ত পরিচালনা করেন। ৪৫ দিনের মধ্যে দাখিল করা সেই প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয় যে, কারাবন্দী আলমাস মামলার সাজাপ্রাপ্ত ব্যক্তি নন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ৬ সেপ্টেম্বর হাইকোর্ট রুল দিয়ে কারাগারে থাকা আলমাস এবং দণ্ডিত ব্যক্তির পরিচয়সহ বিস্তারিত তথ্য যাচাইয়ে তদন্তের নির্দেশ দেন। আদেশ পাওয়ার তারিখ থেকে ৪৫ দিনের মধ্যে অনুসন্ধান প্রতিবেদন দাখিল করতে বলা হয়। এর ধারাবাহিকতায় আদালতে প্রতিবেদন জমা পড়ে।

হাইকোর্টের নির্দেশের পর গত রোববারই কারা কর্তৃপক্ষকে আলমাসকে তাৎক্ষণিক মুক্তি দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। সেই আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষে অবশেষে তিন দিন পর তিনি স্বাভাবিক জীবনে ফিরে এলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category