সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

সোশ্যাল মিডিয়ায় প্ররোচনার অভিযোগে গ্রিস থেকে ফেরত পাঠানো হলো ৫১ বাংলাদেশিকে

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৩৯ Time View

দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ গ্রিস থেকে ২৭ বছর বয়সী এক বাংলাদেশি তরুণসহ মোট ৫১ জন বাংলাদেশি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করে বাংলাদেশিদের অবৈধভাবে গ্রিসে প্রবেশে উৎসাহিত করার অভিযোগে ওই তরুণকে বিতাড়ন করা হয়। এথেন্স থেকে একটি চার্টার্ড ফ্লাইটে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে বলে গ্রিক সংবাদমাধ্যম প্রোটো থেমার প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।

ভিডিওর মাধ্যমে প্ররোচনা ও আইনি পদক্ষেপ

ঘটনার সূত্রপাত গত জুনের শেষের দিকে নাফপ্লিও শহরে ধারণ করা একটি বিতর্কিত ভিডিও ঘিরে। ওই ভিডিওতে ২৭ বছর বয়সী তরুণকে গ্রিসে অবৈধভাবে আসার আহ্বান জানাতে দেখা যায়। তিনি দাবি করেন, গ্রিসে প্রচুর কাজের সুযোগ রয়েছে এবং অবৈধভাবে বছরের পর বছর থাকলেও পুলিশ কোনো তল্লাশি বা নির্বাসন অভিযান চালাবে না।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর গ্রিসের অভিবাসন ও আশ্রয় বিষয়ক মন্ত্রী থানোস প্লেভরিস কঠোর অবস্থান নেন। গ্রিসের অভিবাসন ও আশ্রয় মন্ত্রণালয়ের জন্য এই সিদ্ধান্তটি বিশেষ তাৎপর্যপূর্ণ।

তিনি জানান, এই জাতীয় বার্তা গ্রিসের অভিবাসন নীতি সম্পর্কে ভুল ধারণা তৈরি করে, যা মানবপাচারকারী চক্রগুলো ইউরোপীয় ইউনিয়নে অবৈধ অভিবাসী আনার কাজে ব্যবহার করতে পারে। পরবর্তীতে হেলেনিক পুলিশ ওই তরুণকে শনাক্ত করে মামলা করে এবং গত ২৬ জুন তার রেসিডেন্স পারমিট বা বসবাসের অনুমতি বাতিল করা হয়।

আশ্রয়ের আবেদন ও এনজিওর ভূমিকা

প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের তল্লাশি না হওয়ার আশ্বাস দেওয়া ওই তরুণের আন্তর্জাতিক আশ্রয়ের (অ্যাসাইলাম) তিনটি আবেদন পরপর প্রত্যাখ্যান করেছিল কর্তৃপক্ষ। তবে অভিবাসন খাতে সক্রিয় একটি বেসরকারি সংস্থা (এনজিও) তার আইনি সহায়তায় এগিয়ে আসে। আবেদন খারিজ হওয়া সত্ত্বেও দুটি পৃথক আইনি লড়াইয়ের মাধ্যমে তাকে গ্রিসে রাখার চেষ্টা চালান সংস্থাটির আইনজীবীরা। তার টানা তিনবার করা আন্তর্জাতিক আশ্রয়ের আবেদন বা অ্যাসাইলামের আবেদন আইনিভাবে নিষ্পত্তি হওয়ার পর এই চূড়ান্ত পদক্ষেপ নেয় প্রশাসন।

প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাকে এথেন্স থেকে একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে ফেরত পাঠানো হয়। ওই একই ফ্লাইটে আরও ৫০ জন বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানো হলেও তাদের বিতাড়নের সুনির্দিষ্ট কারণ প্রোটো থেমার প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। পাশাপাশি ওই তরুণের নাম-পরিচয়ও প্রকাশ করা হয়নি। জানা গেছে, তাকে অপসারণের প্রশাসনিক প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর এথেন্স থেকে একটি চার্টার্ড ফ্লাইটে আরও ৫০ জন বাংলাদেশি নাগরিকের সঙ্গে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। এছড়া বাকি ৫০ বাংলাদেশিকে কেন ফেরত পাঠানো হয়েছে, সে বিষয়ে প্রতিবেদনে আলাদা করে কিছু বলা হয়নি।

সরকারের নীতি ও অভিবাসন পরিসংখ্যান

গ্রিসের অভিবাসন ও আশ্রয় মন্ত্রণালয় মনে করে, এ ধরনের সিদ্ধান্ত রাষ্ট্রযন্ত্রের সক্ষমতার প্রমাণ। বারবার আবেদন জমা দিয়ে অবস্থানের মেয়াদ বাড়নোর চেষ্টা করা হলেও আইনি প্রক্রিয়া শেষে অভিবাসীদের ফেরত পাঠানো সম্ভব—তা এ ঘটনার মাধ্যমে নিশ্চিত হলো। মন্ত্রী থানোস প্লেভরিস বলেন, আইনি শর্ত পূরণ না হলে কোনো বিদেশি নাগরিককে দেশে থাকতে না দেওয়ার যে নীতি নেওয়া হয়েছে, এটি তারই প্রতিফলন। গ্রিস সরকারের মতে, এ ধরনের ক্রমাগত আবেদন মূলত দেশে থাকার মেয়াদ বাড়ানোর কৌশলমাত্র। নাফপ্লিওর এই ঘটনাটি সরকারের কঠোর অভিবাসন নীতিরই অংশ, যার লক্ষ্য হলো দ্রুত আবেদন নিষ্পত্তি করা এবং অপব্যবহার রোধ করে বিতাড়নের সংখ্যা বাড়ানো।

  • ২০২৬ সালের প্রথমার্ধে গ্রিস থেকে মোট ২,৬৩৮ জন অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে।
  • ২০২৫ সালের একই সময়ের (২,২০৭ জন) তুলনায় এই সংখ্যা প্রায় ২০ শতাংশ বেশি।
  • এর মধ্যে জোরপূর্বক বা বাধ্যতামূলকভাবে ফেরত পাঠানোর হার বেড়েছে ৪১ শতাংশ।

গ্রিক কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ প্রবেশ ও অবস্থানের ক্ষেত্রে আইনি কাঠামো আরও কঠোর করা হয়েছে। আন্তর্জাতিক নিয়ম মেনে দ্রুত নিজ দেশে ফেরত পাঠাতে বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতাও জোরদার করছে দেশটির সরকার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category