সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

রাজধানীর ফুলবাড়িয়ায় নতুন মেডিকেল কলেজ স্থাপনের সরকারি অনুমোদন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৩৬ Time View

রাজধানীর ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী মেডিকেল কলেজ স্থাপনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। গত ৯ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতাল ব্যবস্থাপনা শাখা থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যেখানে নতুন এই স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের সরকারি মঞ্জুরির কথা উল্লেখ রয়েছে। এত সংকটে সরকারি ১৬ মেডিকেল কলেজ, তবু আসছে আরও।

এর আগে ২০২৫ সালে জুরাইনে ব্যারিস্টার রফিকুল হক মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দেওয়া হয়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে ৫০ জন শিক্ষার্থী নিয়ে নিয়মিত শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিনা খরচে চীনে উচ্চশিক্ষার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের, আবেদন যেভাবে।

বর্তমানে দেশে মোট ১১০টি মেডিকেল কলেজ রয়েছে। এর মধ্যে ৩৭টি সরকারি, ৬৬টি বেসরকারি এবং ৭টি আর্ম ফোর্সেস, আর্মি ও নেভি মেডিকেল কলেজ। এছাড়া ঠাকুরগাঁও, নরসিংদী ও শেরপুরে নতুন সরকারি মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category