সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

মেসিহীন যুগের প্রথম ম্যাচেই উরুগুয়ের কাছে আর্জেন্টিনার হার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৩০ Time View

লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের পর নতুন অধ্যায় শুরু করেছে আর্জেন্টিনা। তবে মেসি-পরবর্তী যুগের প্রথম ম্যাচেই ধাক্কা খেয়েছে আলবিসেলেস্তারা। শনিবার অনুষ্ঠিত প্রীতি ম্যাচে উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরে মাঠ ছেড়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা। আর্জেন্টিনাকে এখন তাকাতে হবে সামনে।

মেসিহীন আর্জেন্টিনার প্রতি দর্শকদের আগ্রহেও ছিল চরম ভাটা। বুয়েনস আইরেসের লা বমবনেরা স্টেডিয়ামের প্রায় ৬০ হাজার দর্শক ধারণক্ষমতার অর্ধেক স্থানই খালি ছিল। টিকিট বিক্রিতে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হলেও মাঠে প্রত্যাশিত দর্শক টানা সম্ভব হয়নি। দীর্ঘ সময় পর প্রীতি ম্যাচে পরাজয়ের স্বাদ পেল তিনবারের বিশ্বজয়ীরা; ২০১৯ সালের মার্চের পর এটিই তাদের প্রথম প্রীতি ম্যাচ হার। এর মধ্যবর্তী সময়ে টানা ৩০টি প্রীতি ম্যাচে জয় পেয়েছিল স্কালোনির দল। তার বিদায়ের পর লা বমবনেরার ৬০ হাজারের কাছাকাছি ধারণক্ষমতাসম্পন্ন গ্যালারির অর্ধেক ফাঁকাই পড়ে ছিল। তবে এই যাত্রার শুরুটা ভালো হয়নি আলবিসেলেস্তেদের। এই ম্যাচের জন্য ৪০ শতাংশ ছাড়ও দেওয়া হয়েছিল টিকিটে, এরপরও লিওনেল স্কালোনির দল দর্শক টানতে পারেনি।

ম্যাচের প্রথমার্ধ আর্জেন্টিনা মূলত রক্ষণে মনোযোগ দিয়ে খেলে এবং একপর্যায়ে গোলের দারুণ সম্ভাবনাও তৈরি করেছিল। তবে নিকো পাজের একটি চমৎকার শট দারুণ দক্ষতায় রুখে দেন উরুগুয়ের গোলরক্ষক ক্রিস্তোফার ফিয়ের্মারিন। ফলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ছন্দপতন ঘটে আর্জেন্টিনার রক্ষণে। ৪৮ মিনিটে বাঁ দিক থেকে জিওর্জিয়ান দে আরাস্কায়েতার ফ্রি-কিক আর্জেন্টিনার বক্সে বিশৃঙ্খলা তৈরি করে। ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস হেডে বল দূর করতে চাইলেও তা সতীর্থ লিওনার্দো বালের্দির গায়ে লেগে গোললাইন অতিক্রম করে। আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার পর ৫৩ মিনিটে আবারো দে আরাস্কায়েতার কর্নার উরুগুয়ের মাক্সি আরাউহোর কাঁধে লেগে উঁচু হয়ে আর্জেন্টিনার জালে আশ্রয় নেয়। ৫৩ মিনিটে দ্বিতীয় গোলেও দে আরাস্কায়েতার প্রত্যক্ষ অবদান ছিল।

ম্যাচের শেষের দিকে হুলিয়ান আলভারেজ গোল করে ব্যবধান ২-১ এ নামিয়ে আনেন। ইনজুরি টাইমেও তিনি দলকে সমতায় ফেরানোর সুবর্ণ সুযোগ পেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত লিড ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে উরুগুয়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category