শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

ফরিদপুরে নিরাপদ ইফতার তৈরীর লক্ষ্যে প্রশিক্ষণ 

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৫২ Time View

ফরিদপুরে নিরাপদ ইফতার তৈরীর লক্ষ্যে প্রশিক্ষণ

পবিত্র মাহে রমজানে নিরাপদ ইফতার প্রস্তুতি ও বিক্রয়ের লক্ষ্যে ইফতার বিক্রেতা ও ব্যবসায়ীদের প্রশিক্ষণ প্রদান করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

আজসোমবার বিকেলে ফরিদপুর শহরের ইমাম উদ্দিন চত্বরে এ্যাবলুম ক্যাফেরেরিয়া বারবিকিউ শাখায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

রেস্তোরাঁ মালিক সমিতি ও নিরাপদ খাদ্য কতৃপক্ষের যৌথ আয়োজনে ফরিদপুর শহরের ৩০টি রেস্তোরাঁর মালিক ও খাদ্যপ্রস্তুতকারীরা প্রশিক্ষণে অংশ নেন।

প্রশিক্ষণে বিস্তারিত আলোচনা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ফরিদপুরের কর্মকর্তা আজমুল ফুয়াদ।

এসময় জেলা বিপনন কর্মকর্তা সাহাদাত হোসেন, ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মাহমুদুল হাসান, ফরিদপুর রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহেল উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে খাদ্য নিরাপদ রাখার বিভিন্ন প্রক্রিয়া, অভ্যাস ও উপায়সমূহ তুলে ধরা হয়। রেস্তোরাঁ কর্মীদের শারীরিক পরিচ্ছন্নতা, পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত থালা-বাসন নিশ্চিত করা, ফলমূল ও শাক-সবজি থেকে কাঁচা মাছ মাংস এবং রান্না ও কাঁচা খাদ্য সামগ্রী আলাদা আলাদা রাখার ব্যবস্থা করা, সঠিক তাপে ভালভাবে সিদ্ধ করে রান্না করা, প্রয়োজনে রান্না করা করা খাবার ৫ ডিগ্রীর নিচের তাপমাত্রায় সংরক্ষণ করা, নিরাপদ উৎস থেকে পানি সংগ্রহ করে ফুটিয়ে বিশুদ্ধকরণ ও গামলায় জমা পানি দিয়ে না ধুয়ে প্রহাবমান নিরাপদ পানি দিয়ে বাসন পরিষ্কার ও রান্নার আগে ফলমূল শাক-সবজি ধুয়ে নিয়ে প্রক্রিয়াজাতকরণের প্রতি জোর দেয়া হয়। ক্ষতিকর কোলেস্টেরল, স্ট্রোক ও হৃদরোগ এড়াতে একবার ভাজা তেল পুনরায় ভাজার কাজে ব্যবহার না করতে ব্যবসায়ীদের পরমর্শ দেয়া হয়।

এছাড়া খোলা ও নোংরা পরিবেশে ইফতার সামগ্রী তৈরী ও পরিবেশন, বাসি পঁচা খাদ্যোপকরণ দিয়ে ইফতার সামগ্রী তৈরী, শিল্পে ব্যবহৃত রং বা কাপড়ের রঙ এর ব্যবহার, খাবার পরিবেশনে খবরের কাগজ বা কালিযুক্ত কাগজের মোড়ক ব্যবহার থেকে বিরত থাকার জন্যও পরামর্শ দেয়া হয়।

খাদ্য সামগ্রী প্রস্তুত ও পরিবেশনের সাথে জড়িত খাদ্যকর্মীগণকে গ্লাভস, এপ্রোন, মাস্ক, ও হেড কভার পরিধান করার বিষয়ে প্রশিক্ষণে গুরুত্বআরোপ করা হয়।

প্রশিক্ষণ কর্মশালা শেষে ফরিদপুর জেলা রেস্তোরাঁ মালিক সমিতির উদ্যোগে সেখানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category