বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

কানাইপুরে ঈদ-উল-আযহা উপলক্ষে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ

অনলাইন ডেস্ক
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ২১ Time View

কানাইপুরে ঈদ-উল-আযহা উপলক্ষে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ

ফরিদপুর জেলা প্রতিনিধি :

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আয়োজিত এ কার্যক্রমে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।আজ
রোববার সকালে কানাইপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ চাল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যরা উপস্থিত থেকে সরকারি এ সহায়তা গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক রেজোয়ান বিশ্বাস তরুণ, যুবদল নেতা লুৎফর সরদার, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোতালেব শেখ, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান মিলন, ইউনিয়ন যুবদলের সভাপতি আবু সাইদ হান্নান মিয়া ও যুবদল নেতা সুমন মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সরকারের পক্ষ থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি বলেন, অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে সরকার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category