
ফরিদপুরে সাবেক কমিশনার বাচ্চু মিয়ার পরিবারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে
ফরিদপুর পৌরসভার সাবেক কমিশনার বাচ্চু মিয়ার পরিবারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের মেজবান কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর এ বি এম সাত্তার এবং বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম এ সামাদ। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফরিদপুর জেলা শাখার সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবজাল হোসেন খান পলাশ, জেলা যুবদলের সভাপতি রাজীব হোসেন এবং জেলা কৃষক দলের সদস্য সচিব মুরাদ হোসেনসহ অন্যান নেতৃবৃন্দ।
ইফতার পূর্বে পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে আলোচনা করা হয়। বক্তারা রমজানের শিক্ষাকে ব্যক্তি ও সমাজ জীবনে ধারণ করার আহ্বান জানান।
পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।