শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

ফরিদপুরে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যা

অনলাইন ডেস্ক
  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৫৫ Time View

ফরিদপুরে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যা

বিশেষ প্রতিনিধি

ফরিদপুর কোতোয়ালী থানার মৃগী এলাকায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মালা বেগম (৬০) নামের এক বৃদ্ধা। গতকাল ‌

সোমবার সকাল প্রায় ৯টা ৩০ মিনিটে নিজ বসতঘরে এ ঘটনা ঘটে।

নিহত মালা বেগম আঃ গফুর মোল্লার কন্যা। তিনি দীর্ঘদিন ধরে মানসিক প্রতিবন্ধকতাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

স্বামী না থাকায় তিনি পিতার বাড়িতেই বসবাস করতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে কাউকে কিছু না জানিয়ে নিজ কক্ষে গিয়ে ঘরের আড়ার সঙ্গে ছাগল বাঁধার রশি দিয়ে গলায় ফাঁস দেন তিনি। সকাল ১০টার দিকে তার বোন নবীরন বেগম তাকে ডাকতে গিয়ে কোনো সাড়া না পেয়ে জানালার পর্দা সরিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পরিবারের সদস্যরা জানালা দিয়ে ঘরে প্রবেশ করে রশি খুলে তাকে নিচে নামান। তখন তিনি মৃত ছিলেন।

খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ ঘটনায় থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category