সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

গ্রিসকে ৭ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালের পথে নেদারল্যান্ডস

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৩৮ Time View

উয়েফা নেশনস লিগে দাপুটে পারফরম্যান্স উপহার দিয়ে গ্রিসকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে নেদারল্যান্ডস। নেশনস লিগে এমন বিধ্বংসী জয়ে কোয়ার্টার ফাইনালের আরও কাছে চলে গেল ডাচরা।

ম্যাচের ৩৩ মিনিটের মধ্যেই ৪ গোল করে ডাচরা তখনই নিজেদের জয় নিশ্চিত করে ফেলে। আমস্টারডামে অনুষ্ঠিত এই ম্যাচে গোলবন্যার পাশাপাশি তিয়ানি রেইন্ডার্সের হ্যাটট্রিক ছিল দেখার মতো। ম্যাচের ৪ মিনিটের মাথায় ক্রিসেনসিও সামারভিলের গোলে নেদারল্যান্ডস এগিয়ে যায়। গ্রিসের রক্ষণভাগের দুর্বলতার সুযোগ কাজে লাগিয়ে গোল করেন আল হিলালের এই উইঙ্গার। ১২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ম্যানচেস্টার সিটির সাবেক মিডফিল্ডার রেইন্ডার্স। ১৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করার পর ৩৩ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। এরপর ডোনিয়েল মালেনের ক্রস থেকে গোল করে ব্যবধান ৫-০ করেন ইউরিয়েন টিম্বার। ৬০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন আর্সেনালের এই ডিফেন্ডার। শেষদিকে মালেনের শটে বড় জয় নিশ্চিত হয় ডাচদের। প্রতিপক্ষের জালে একের পর এক বল পাঠিয়ে ম্যাচের ভাগ্য তখনই লিখে ফেলেছে নেদারল্যান্ডস। ১৮ মিনিটে কাছ থেকে নিজের দ্বিতীয় গোলটি করার পর ৩৩ মিনিটে পূর্ণ করেন হ্যাটট্রিকও। বিরতিতে যাওয়ার আগে স্কোরলাইন দাঁড়ায় ৫-০। বড় ভাইয়ের পেনাল্টি মিস, ছোট ভাইয়ের জোড়া গোলে ইতালি হারাল ফ্রান্সকে। পরে রেইন্ডার্সের গোলে ২-২ সমতায় ম্যাচ শেষ করে ডাচরা।

এর আগে গত মাসে গ্রিসের বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েছিল নেদারল্যান্ডস, পরে রেইন্ডার্সের কল্যাণে ড্র করতে সক্ষম হয়েছিল দলটি। এবার সেই গ্রিসকেই জাভি হার্নান্দেজের শিষ্যরা রীতিমতো বিধ্বস্ত করল। অন্যদিকে, বেলগ্রেডে অনুষ্ঠিত ম্যাচে সার্বিয়াকে ৩-১ গোলে হারিয়েছে জার্মানি। ম্যাচে শেষদিকে সার্বিয়াকে ৯ জন খেলোয়াড় নিয়ে লড়াই করতে হয়েছে।

গ্রুপ এ২-এর পয়েন্ট টেবিলে ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে নেদারল্যান্ডস। ৮ পয়েন্ট করে নিয়ে পরের অবস্থানে রয়েছে গ্রিস ও জার্মানি। ৫ ম্যাচে কোনো জয় বা ড্র না পাওয়া সার্বিয়া টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। আগামী সোমবার বার্লিনে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জার্মানির মুখোমুখি হবে নেদারল্যান্ডস। একই দিনে অন্য ম্যাচে গ্রিস লড়বে সার্বিয়ার বিপক্ষে। ৫ ম্যাচে কোনো পয়েন্ট না পাওয়া সার্বিয়া এরই মধ্যে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category