সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

কালিয়াকৈরে মহাসড়ক অবরোধে নিষিদ্ধ সংগঠনের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৩৭ Time View

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আয়োজিত কর্মসূচির আড়ালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ও পিকেটিংয়ের ঘটনা ঘটেছে। শনিবার সকালে এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ২০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে তাদের হাতেনাতে আটক করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শনিবার সকাল ৯টার দিকে আন্দোলনকারীরা হঠাৎ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। এর ফলে মহাসড়কের উভয় দিকে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গিয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যা সাধারণ যাত্রী ও সাধারণ মানুষের ভোগান্তি চরম পর্যায়ে নিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কালিয়াকৈর থানা পুলিশ, শিল্প পুলিশ, হাইওয়ে পুলিশ, আনসার এবং বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সরাতে তৎপর হন। একপর্যায়ে পিকেটিংকারীরা উত্তেজিত হয়ে পড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সকাল ১১টার পর থেকে মহাসড়কে ধীরগতিতে যানবাহন চলাচল শুরু হয়েছে। বেলা ১১টার পর থেকে মহাসড়কে থেমে থেমে যান চলাচল শুরু হয়। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মহাসড়কে বিশৃঙ্খলা ও অবরোধের নেপথ্যে থাকা ব্যক্তিরা প্রকৃত পোশাক শ্রমিক নন। তারা মূলত শ্রমিকদের আন্দোলনের সুযোগ নিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী হিসেবে পিকেটিং ও নাশকতার চেষ্টা চালাচ্ছিলেন। ঘটনার পরপরই অভিযান চালিয়ে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তারা কালিয়াকৈর থানা হেফাজতে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান আছে।

এদিকে, শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল করছে, তবে পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারিতে রেখেছে প্রশাসন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category