কপ-৩১ সম্মেলনে অংশ নিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
Reporter Name
Update Time :
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
৪৩
Time View
জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ যোগদানের উদ্দেশ্যে তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ার পথে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে সাতটায় টার্কিশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি তুরস্কের উদ্দেশে রওনা হন। এই সফরে তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এ ছাড়া সম্মেলনের সাইড লাইনে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী।
সফরকালীন কর্মসূচি ও বিদায় সংবর্ধনা
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এবং জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব এস এম জাহাঙ্গীর এমপি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
তুরস্কে পৌঁছানোর পরের দিন প্রধানমন্ত্রী মূল সম্মেলনে যোগ দেবেন।
পাশাপাশি সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে তাঁর।
তিন দিনের সফর শেষে আগামী শুক্রবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।