রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

এআই শিক্ষায় বিটনা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমঝোতা চুক্তি

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ২৭ Time View

বাংলাদেশের শিক্ষা ও মানবসম্পদ খাতের উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের মেধা ও অভিজ্ঞতা কাজে লাগাতে ১১ নভেম্বর বাংলাদেশ আইটি প্রফেশনালস নেটওয়ার্ক অব আমেরিকা (বিটনা) ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ এবং বিটনার প্রতিনিধি মশিউর রহমান খন্দকার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এই অংশীদারিত্বের মূল উদ্দেশ্য হলো এআইভিত্তিক আধুনিক শিক্ষা, দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক পর্যায়ে জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি করা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ বলেন, পরিবর্তিত বিশ্ব পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের দক্ষ কর্মী হিসেবে গড়ে তোলা এখন অপরিহার্য। তিনি বলেন, শিক্ষাব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তার যথাযথ ব্যবহার নিশ্চিত করা, কর্মসংস্থান বৃদ্ধি এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকার মতো সক্ষমতা তৈরি করা আমাদের লক্ষ্য। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪০ লাখের বেশি শিক্ষার্থীর বিশাল এই গোষ্ঠীর অন্তত ১০ লাখ শিক্ষার্থীকে বিটনার সহায়তায় এআই–সংশ্লিষ্ট প্রশিক্ষণের আওতায় আনার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সমঝোতা স্মারক অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল প্রযুক্তি, শিক্ষক প্রশিক্ষণ, ফলিত গবেষণা, উদ্যোক্তা উন্নয়ন এবং আন্তর্জাতিক মেন্টরশিপের ক্ষেত্রে উভয় প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করবে। এআইভিত্তিক নতুন শিক্ষা প্ল্যাটফর্ম তৈরি এবং শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি ও কর্মমুখী প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ২০১১ সালে প্রতিষ্ঠিত বিটনা (bitna.org) আইটি পেশাজীবীদের একটি নেটওয়ার্ক, যারা এখন দেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে আগ্রহী।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিটনার পক্ষ থেকে প্রযুক্তি উদ্যোক্তা মশিউর খন্দকার, সারাফ তালুকদার, রিয়াজ পাটোয়ারী, ইব্রাহিম সিরাজ, জাকির হোসেন ও তৌফিক হারুন উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ ব্যক্তিরা এতে অংশ নেন। এদের মধ্যে ছিলেন আবদুল্লাহ হাসান, মহসিন পাটোয়ারী, কে এম মহসিন, আবু কামরুজ্জামান, শেবুতি রায়ানা, রুহুল আমিন, কুতুব উদ্দিন ঠাকুর, ইফতেখার ইভান, মো. হাসেম, জাহিদুল আমিন, রনি আহমেদ, আকবর হোসেন, কামরুল আহসান ও নজরুল খন্দকার।

এই উদ্যোগের মাধ্যমে প্রবাসীদের অর্জিত অভিজ্ঞতা বাংলাদেশের তরুণ প্রজন্মের পেশাগত দক্ষতা উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। রেমিট্যান্সের বাইরেও প্রবাসীদের মেধা ও প্রযুক্তিগত দক্ষতা দেশের মানবসম্পদ উন্নয়নে দীর্ঘমেয়াদী অবদান রাখবে বলে মনে করছে উভয় পক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category