সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

আটক হলেন ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৩৩ Time View

রাজধানী ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সাঈদ খোকনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বারিধারার একটি বাসা থেকে তাকে হেফাজতে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। বর্তমানে তিনি গুলশান থানা পুলিশের অধীনে রয়েছেন এবং তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সাঈদ খোকনের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে। গত বছরের ১৩ নভেম্বর তার বিরুদ্ধে ৫৪ কোটি টাকার মানি লন্ডারিংয়ের অভিযোগে নতুন একটি মামলার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই মামলায় তার বোন শাহানা হানিফ ও একজন কর্মচারীকেও আসামি করা হয়েছে। সবশেষ ২০২৫ সালের ১৩ নভেম্বর সাঈদ খোকন, তার বোন শাহানা হানিফ ও একজন কর্মচারীর বিরুদ্ধে ৫৪ কোটি টাকার মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলার অনুমোদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এর আগে চলতি বছরের ১০ ফেব্রুয়ারি আদালত সাঈদ খোকনসহ তার পরিবারের মোট ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেয়। আদালতের নথিতে উল্লেখ করা হয়েছিল, অভিযুক্তদের ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার অপব্যবহার করে তিনি দেশ-বিদেশে বিপুল পরিমাণ সম্পদ গড়ে তুলেছেন বলে অভিযোগ রয়েছে। এসব হিসাব থেকে টাকা সরানোর আশঙ্কা থেকে আইনি এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। এদের সঙ্গে আর্থিক যোগসূত্র রয়েছে মর্মে তথ্য পাওয়া যাচ্ছে। সেসময় আবেদনে বলা হয়, অভিযুক্তদের নামে পরিচালিত ব্যাংক হিসাবসমূহে অস্বাভাবিক লেনদেন রয়েছে। এ ছাড়া এসব হিসাবসমূহ থেকে অর্থ স্থানান্তর ও উত্তোলনের সম্ভাবনা রয়েছে। ফলে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি সাঈদ খোকনসহ অপর ব্যক্তিদের বিরুদ্ধে নানাবিধ দুর্নীতিসহ মানিলন্ডারিংয়ের অভিযোগ প্রমাণকরণ ও অবৈধ অর্থ আইনগতভাবে আটক করা কষ্টসাধ্য হয়ে পড়বে।

উল্লেখ্য যে, দুর্নীতির মামলার পাশাপাশি সাঈদ খোকনের দেশত্যাগেও নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। তার মা শাহানা হানিফ, স্ত্রী ফারহানা সাঈদ এবং ভাই জাবেদ আহমেদের ওপরও একই নিষেধাজ্ঞা রয়েছে। এর আগে ঢাকা-৬ আসনের সাবেক এ সংসদ সদস্য, তার মা শাহানা হানিফ, স্ত্রী ফারহানা সাঈদ এবং ভাই জাবেদ আহমেদেরও দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category