সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

আজ থেকে ৩০ টাকায় চাল পাবেন পোশাক শ্রমিকরা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৪১ Time View

তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের খাদ্য ব্যয় সহনীয় পর্যায়ে রাখতে বিশেষ খোলাবাজারে বিক্রয় (ওএমএস) কর্মসূচি চালু করেছে সরকার। এর আওতায় একজন শ্রমিক প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি পর্যন্ত চাল কিনতে পারবেন। কেজিপ্রতি চালের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। নতুন মজুরি কাঠামো চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত আগামী তিন মাস এই বিশেষ খাদ্য সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। তাদের খাদ্য ব্যয় কিছুটা কমাতে ৩০ টাকা দরে চাল বিক্রির পরিকল্পনা নিয়েছে। নতুন মজুরি কাঠামো চূড়ান্ত হওয়ার আগেই ৩ মাসের জন্য এ কর্মসূচি বাস্তবায়িত হবে।

প্রাথমিক পর্যায়ে ঢাকা মহানগর ও জেলা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগর ও জেলার শ্রমিকরা এই সুবিধার আওতায় আসছেন। প্রতি শুক্রবার এই কর্মসূচি বাস্তবায়িত হবে। ট্রাকে করে চাল বিক্রির সময় দুটি শিফটে ভাগ করা হয়েছে। প্রথম দফায় সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং দ্বিতীয় দফায় বিকেল আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত চাল বিক্রি চলবে। মজুত থাকা সাপেক্ষে এ কার্যক্রম পরিচালনা করবে খাদ্য অধিদপ্তর।

কর্মসূচির সুবিধা যেন কেবল প্রকৃত শ্রমিকরাই পান, তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। চাল কেনার সময় শ্রমিকদের অবশ্যই তাদের নিজস্ব কারখানার পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। এছাড়া কারখানার মাস্টার রোলে তাদের স্বাক্ষর নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। পুরো প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে তদারকি এবং অনিয়ম রোধে খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তর থেকে আলাদা আলাদা তদারকি দল গঠন করা হয়েছে।

চলমান শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে ১ নভেম্বর সরকার পোশাক শ্রমিকদের জন্য অষ্টম নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। এই বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিক প্রতিনিধিদের পক্ষ থেকে নতুন মজুরি কাঠামো নিয়ে প্রস্তাব তুলে ধরা হয়। সেখানে সর্বনিম্ন গ্রেডের শ্রমিকদের মাসিক মজুরি ৩২ হাজার টাকা করার দাবি জানানো হয়েছে। এই মজুরি কাঠামো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত শ্রমজীবী মানুষের ক্রয়ক্ষমতা ও খাদ্যপ্রাপ্তি সহজ করার লক্ষ্যেই সাশ্রয়ী মূল্যের এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। নিয়মিত ওএমএস কার্যক্রমের বাইরে আলাদাভাবে পোশাক শ্রমিকদের জন্য এই বিশেষ ব্যবস্থা চালু করা হলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category