শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

ইরানকে কড়া হুঁশিয়ারি কাতারের

অনলাইন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৫৮ Time View

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারির মঙ্গলবার প্রেস ব্রিফিং করেছেন। এতে ইরান সব ‘রেড লাইন’ অতিক্রম করেছে বলে দাবি করেছেন তিনি।

প্রথমে কাতারের জলসীমার ওপর সংঘটিত প্রথম আকাশযুদ্ধের ঘটনাকে কেন্দ্র করে উড্ডয়ন করা যুদ্ধবিমানগুলোর প্রসঙ্গ তুলে ধরা হয়।

তিনি বলেন, ‘ইরান কিছু যুদ্ধবিমান পাঠিয়েছিল।

কাতার তাদের নিজস্ব যুদ্ধবিমান উড্ডয়ন করিয়ে সতর্কবার্তা দেয়। ইরানি যুদ্ধবিমানগুলো দোহার দিকে অগ্রসর হতে থাকলে তখনই তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়। পাইলটদের অবস্থা এখনো অজানা।’
ইরান যদি রেডলাইন অতিক্রম করা অব্যাহত রাখে, তাহলে তারা কী পদক্ষেপ নেবে এমন প্রশ্নের জবাবে আল-আনসারি বলেন, ‘সব রেডলাইনই অতিক্রম করা হয়েছে—কাতারের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, জ্বালানি অবকাঠামোতে হামলা থেকে শুরু করে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে আক্রমণ পর্যন্ত, যা আন্তর্জাতিক ভ্রমণের একটি বড় কেন্দ্র।


তিনি বলেন, এসব হামলা প্রতিহত করা হয়েছে এবং কর্মী ও বিমানবন্দর উভয়ই নিরাপদ রয়েছে।

মুখপাত্র আরো বলেন, কাতারজুড়ে হাজারো যাত্রী আটকে পড়েছেন। তাদের যথাযথ যত্ন নেওয়া হয়েছে, হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে এবং ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে।

তিনি জনগণকে যেকোনো বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকার এবং মন্ত্রণালয়ের পরামর্শ ও নির্দেশনা অনুসরণ অব্যাহত রাখার আহ্বান জানান—বিশেষ করে নির্দেশ দেওয়া হলে আশ্রয় নেওয়ার বিষয়ে।

তিনি বলেন, ‘এসব হামলা অব্যাহত থাকলে জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী আমাদের প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়ার পূর্ণ অধিকার রয়েছে। পরিকল্পনা রয়েছে— তবে তা প্রকাশ করা যাবে না এবং বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।’

তিনি আরো বলেন, এই মুহূর্তে ইরানের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category