শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

সৌদিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা

অনলাইন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১১৩ Time View

সৌদি আরবের পূর্বাঞ্চলের দাহরান শহরে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় দেশটিতে উচ্চমাত্রার সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। পারস্য উপসাগর তীরবর্তী এ শহরে মার্কিন কনস্যুলেট ও রাষ্ট্রীয় তেল কম্পানি সৌদি আরামকোর স্থাপনা রয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় দেশটিতে নিযুক্ত মার্কিন দূতাবাস এই সতর্কতা জারি করে।

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, কেউ যেন কনস্যুলেটে না যান এবং দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেন।

সতর্কবার্তায় আরো বলা হয়, বাইরে বের না হয়ে ঘরে অবস্থান করতে। সম্ভাব্য পরবর্তী হামলার বিষয়ে সজাগ থাকতে দাহরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। কনস্যুলেটের কর্মীরাও নিরাপদ আশ্রয়ে রয়েছেন বলে জানানো হয়।

এদিকে, মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, দাহরানে ‘অত্যন্ত জরুরি ও আসন্ন’ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার হুমকি রয়েছে বলে সতর্ক করেছে মার্কিন দূতাবাস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category