শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

ঢাকায় পৌঁছেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর

অনলাইন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৫৪ Time View

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর দুই দিনের সফরে ঢাকায় এসেছেন। আজ মঙ্গলবার রাত ৮টার দিকে তিনি ঢাকায় অবতরণ করেন।

কূটনীতিক সূত্র বলেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর বাংলাদেশে এটিই তার প্রশাসনের উচ্চ পর্যায়ের সফর। এ ছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবগঠিত বিএনপি সরকারের আমলে এটিই মার্কিন প্রশাসনের উচ্চ পর্যায়ের প্রথম সফর।

মার্কিন দূতাবাস সূত্র বলেছে, বিমানবন্দরে মার্কিন দূতাবাসের শীর্ষ কর্মকর্তারা পল কাপুরকে অভ্যর্থনা জানান। আজ মঙ্গলবার তার কোনো আনুষ্ঠানিক কর্মসূচি নেই। তবে আগামীকাল বুধবার থেকে তার কর্মসূচি শুরু হবে।

পল কাপুরের খসড়া সূচি অনুযায়ী, আগামীকাল সকালে তিনি বাংলাদেশের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে দিন শুরু করবেন।

এদিন তার অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। সন্ধ্যায় পল কাপুর ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।
সফরের শেষ দিন আগামী বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করবেন পল কাপুর। এরপর তিনি প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

একই দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার। বৃহস্পতিবার রাতে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।
পল কাপুর ২০২৫ সালের ২২ অক্টোবর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন

Please Share This Post in Your Social Media

More News Of This Category