মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

দিনের বাড়বে তাপমাত্রা, কমবে রাতে

অনলাইন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১১৫ Time View

সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় দিন ও রাতে তাপমাত্রা কেমন থাকবে, তা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এ সময়ের মধ্যে ঢাকাসহ চার বিভাগে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও সংস্থাটি পূর্বাভাস দিয়েছে।

মঙ্গলবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ও রাতে সামান্য কমতে পারে।

পাশাপাশি ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধাণত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এদিকে আজ সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় সর্বোচ্চ তাপমাত্রা ছিল পটুয়াখালীতে ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category