
ফরিদপুরে পৌর শ্মশানঘাটে তিন দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান সমাপ্ত হচ্ছে আজ
জেলা প্রতিনিধি ফরিদপুর
ফরিদপুর শহরের গোবিন্দপুরে অবস্থিত পৌর শ্মশানঘাটে আজ শুক্রবার তিন দিনব্যাপী বার্ষিক ধর্মীয় অনুষ্ঠান আজ রাতে শেষ হচ্ছে। গত বুধবার থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে বিভিন্ন আয়োজন সম্পন্ন হয়েছে।
আজ শুক্রবার শেষ দিনে সকালে মায়ের পূজা অনুষ্ঠিত হয়। বিকেলে পদাবলী কীর্তন ও রাতে বাউল গান অনুষ্ঠানের মাধ্যমে ধর্মীয় অনুষ্ঠান সমাপ্তি ঘটবে।
আয়োজকরা জানান, ফরিদপুরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তবৃন্দ উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করেন।