মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

কানাইপুরে ১লা মে শ্রমিক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১২০ Time View

কানাইপুরে ১লা মে শ্রমিক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি:

 

ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস (১লা মে) উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকালে কানাইপুর নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে কানাইপুর বাসস্ট্যান্ড থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আঞ্চলিক কমিটির কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত কানাইপুর আঞ্চলিক শাখার সভাপতি মো. আশরাফ কাজী, সাধারণ সম্পাদক মো. মুক্তার ফকির, সাংগঠনিক সম্পাদক রেজাউল খান এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নুরুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে নেতৃবৃন্দ পিকআপ ও নসিমন যোগে ফরিদপুর জেলার কেন্দ্রীয় মে দিবসের কর্মসূচিতে যোগদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category