বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

ফরিদপুর-এ সার নীতিমালা ২০২৫ বাতিলের দাবিতে খুচরা বিক্রেতাদের মানববন্ধন

অনলাইন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ২১৫ Time View

ফরিদপুর-এ সার নীতিমালা ২০২৫ বাতিলের দাবিতে খুচরা বিক্রেতাদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক,ফরিদপুর:

সার সংক্রান্ত ২০২৫ সালের নীতিমালা বাতিল এবং ২০০৯ সালের নীতিমালা পুনর্বহালের দাবিতে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন খুচরা সার বিক্রেতারা।
বৃহস্পতিবার(০৫ মার্চ) দুপুর ১২টার দিকে ফরিদপুর প্রেসক্লাব-এর সামনে ফরিদপুর জেলা খুচরা সার বিক্রেতা এ্যাসোসিয়েশন-এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার সার বিক্রেতারা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক লিয়াকত আলী মোল্লা, দপ্তর সম্পাদক আশরাফ জোমাদ্দার, ক্রীড়া সম্পাদক আফতাব হোসেন বাবুল ও সাংগঠনিক সম্পাদক রাজিব শিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, ২০০৯ সালের নীতিমালা অনুযায়ী সরকার অনুমোদিত প্রায় ৪৪ হাজার খুচরা সার বিক্রেতা সারা দেশে নিয়মিতভাবে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। কিন্তু ২০০৯ সালের নীতিমালা বাতিল করে ২০২৫ সালে নতুন নীতিমালা প্রণয়ন করায় তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে। এতে প্রায় ৪৪ হাজার পরিবার জীবিকা সংকটে পড়েছে বলে দাবি করেন তারা।
তাদের ভাষ্য, নতুন নীতিমালা বাস্তবায়নের ফলে দীর্ঘদিন ধরে বৈধভাবে ব্যবসা পরিচালনাকারী বিক্রেতারা হঠাৎ করে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। অবিলম্বে ২০২৫ সালের নীতিমালা বাতিল করে পূর্বের ২০০৯ সালের নীতিমালা পুনর্বহাল করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category