বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

ফরিদপুরে মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজের উদ্যোগে শ্রমজীবীদের মাঝে ইফতার বিতরণ

অনলাইন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৪৫ Time View

ফরিদপুরে মহানগর যুবদলের সভাপতি, ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ফরিদপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী বেনজির আহমেদ তাবরিজের উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রায় দুই হাজার শ্রমজীবী মানুষ অংশগ্রহণ করেন।
ইফতারের পূর্বে মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ময়েজ মঞ্জিল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা কবির আহমেদ।
দোয়া-মোনাজাতে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম ‌খালেদা জিয়া, ফরিদপুর সদরের তিন আসনের সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ-এর রুহের মাগফেরাত কামনা করা হয়। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ-এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জনগণের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category