মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদপুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

অনলাইন ডেস্ক
  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ২০৪ Time View

পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদপুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত
হয়েছে

ফরিদপুর জেলা প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার ‌বিকেল ৫টা ১৫ মিনিটে
শহরের হাবিলী গোপালপুর এলাকায় তার বাসভবন প্রাঙ্গণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর -৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, যুগ্ম আহ্বায়ক এবিসি মিতুল এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী আশরাফ নান্নুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category