শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

৪৪ স্কুলের শিক্ষার্থীদের বৃত্তির ব্যবস্থা করলেন বিজয়-রাশমিকা

অনলাইন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১০৬ Time View

তেলেঙ্গানার থাম্মানপেট অঞ্চলের মেহবুবনগরে বিজয় দেবেরাকোন্ডার গ্রামের বাড়ি। সোমবার সেখানেই বিবাহ-পরবর্তী সত্যনারায়ণ পূজায় অংশ নেন নবদম্পতি। গ্রামের মানুষের সঙ্গে সৌজন্য বিনিময়েও সময় কাটান তারা।

 

তবে সফরটি শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকেনি।

 

একজন শিল্পী হিসেবে সমাজের প্রতি দায়বদ্ধতার পরিচয় দিয়ে নিজের গ্রামে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য বৃত্তির ঘোষণা দেন এই তারকা দম্পতি।

পৈতৃক ভিটেতে দাঁড়িয়ে এমন সিদ্ধান্ত সবার সঙ্গে ভাগ করে নেন বিজয় ও রাশমিকা। তাদের এই উদ্যোগে স্থানীয়দের মধ্যে দেখা যায় আনন্দের আবহ।

 

জানা গেছে, ‘দেবেরাকোন্ডা চ্যারিটেবল ট্রাস্ট’-এর মাধ্যমে ওই অঞ্চলের ৪৪টি সরকারি স্কুলের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা এই বৃত্তি সুবিধা পাবে।

 

 

আর্থিকভাবে পিছিয়ে থাকা ছাত্রছাত্রীদের পড়াশোনা অব্যাহত রাখতে এবং স্কুলছুট রোধ করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

এদিন স্থানীয়দের সামনে তেলুগু ভাষায় বক্তব্য রাখেন বিজয়। নতুন এই সামাজিক উদ্যোগের কথা শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন গ্রামবাসীরা। ছেলের এমন মানবিক পদক্ষেপে গর্ব প্রকাশ করেন বিজয়ের মা মাধবী দেবীও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category