শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

শ্রীধাম শ্রীঅঙ্গনে দোলযাত্রা মহোৎসব উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচি

Reporter Name
  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১০২ Time View

শ্রীধাম শ্রীঅঙ্গনে দোলযাত্রা মহোৎসব উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচি

শ্রীকৃষ্ণের দোলযাত্রা ও প্রেমময় ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু-এর আবির্ভাব তিথি উপলক্ষে শ্রীধাম শ্রীঅঙ্গন, গোয়ালচা-এ শুভ দোলযাত্রা মহোৎসব এর আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে

আগামী মঙ্গলবার দিনব্যাপী এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হবে।

ঐ দিন ভোর ৫টায় মঙ্গল আরতির মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হবে।

সকাল ৮টায় শৃঙ্গার আরতি, বিকাল ২টায় শ্রী গীতাপাঠ এবং বিকাল ৪ টায় পদাবলী কীর্তন অনুষ্ঠিত হবে। পদাবলী কীর্তনে পরিবেশনা করবেন ফরিদপুরের কীর্তনশিল্পী পলাশ সরকার।

সন্ধ্যা ৭টায় অভিষেক এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে সন্ধ্যারতি কীর্তনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category