শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

ফরিদপুরে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন

অনলাইন ডেস্ক
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ২১ Time View

ফরিদপুরে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন

ফরিদপুর জেলা প্রতিনিধি :

ফরিদপুরে রামিসা ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ডসহ দেশব্যাপী নারী ও শিশু হত্যা, ধর্ষণ, নির্যাতন ও বলাৎকারের প্রতিবাদে সাধারণ আইনজীবীদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার শহরের স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধনে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার দাবি জানানো হয়।
অ্যাডভোকেট মেহেরুন্নেসা স্বপ্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট লিয়াকত হোসেন খান বুলু।
এ সময় বক্তব্য দেন ফরিদপুর বারের সাবেক সাধারণ সম্পাদক ও গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট বিশ্বজিৎ গাঙ্গুলী, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হাবিবুর রহমান হাফিজ, মানবাধিকার সংগঠন ব্লাস্টের সমন্বয়ক অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী, অ্যাডভোকেট লতা আক্তার, অ্যাডভোকেট সোহানুর রহমান সোহেল ও অ্যাডভোকেট ফারজানা।
সমাবেশে বক্তারা বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। ধর্ষণ, হত্যা ও নির্যাতনের মতো ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
মানববন্ধনে ফরিদপুর বারের সাধারণ আইনজীবীরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category