শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

ফরিদপুরে হিন্দু ছাত্র পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ২৭ Time View

ফরিদপুরে হিন্দু ছাত্র পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি

বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ ফরিদপুর জেলা ও মহানগর কমিটির পরিচিতি উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেলে ‌ গোয়ালচামটে অবস্থিত
শ্রী ধাম শ্রী অঙ্গনে সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, ঐক্য, শান্তি ও উন্নয়নকে মূলনীতি হিসেবে ধারণ করে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ কাজ করে যাচ্ছে। সংগঠনের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয়। পাশাপাশি বিগত সময়ে সংগঠনের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের বিষয়ও তুলে ধরা হয়।
অনুষ্ঠানের শেষে বোয়ালমারী উপজেলা হিন্দু ছাত্র পরিষদের সদস্য নিলয় রাজবংশীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। পরে তার আত্মার শান্তি কামনায় প্রার্থনার আয়োজন করা হয়।
এ সময় জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category