
ফরিদপুরে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর জেলার কোতোয়ালী থানাধীন পূর্ব গোয়ালচামট খোদাবক্স রোড এলাকায় অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ফরিদপুর।
গোপন সংবাদের ভিত্তিতে ২২ মে ২০২৬ খ্রিঃ তারিখ সকাল ১০:১৫ ঘটিকা হতে ১১:০০ ঘটিকা পর্যন্ত পরিচালিত অভিযানে পূর্ব গোয়ালচামট এলাকার বাসিন্দা সুমন বিশ্বাস (৩৭) কে তার নিজ বসতবাড়ি থেকে আটক করা হয়। এ সময় তার বসতঘর থেকে পলিথিন মোড়ানো ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দপূর্বক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী ২০২০) এর সংশ্লিষ্ট ধারায় উপপরিদর্শক জনাব মুহাম্মদ সাইফুর রহমান বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।