বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১৬ Time View

ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি

ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জেলার সার্বিক প্রস্তুতি, জনসেবা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম জোরদার, কোরবানির পশুর চামড়া ব্যবস্থাপনা এবং বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ ইলিয়াছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহরাব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হালিম, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান রঞ্জন চৌধুরীসহ জেলার বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা আসন্ন ঈদুল আযহা কেন্দ্রিক গৃহীত কার্যক্রম তুলে ধরেন। তারা ঈদকালীন সময়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসাধারণের সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মাদকবিরোধী অভিযান জোরদার ও নিয়মিত অভিযান পরিচালনার আহ্বান জানান।

এছাড়া সভায় ফরিদপুর শহরের উন্নয়নের লক্ষ্যে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category