বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

ফরিদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান

অনলাইন ডেস্ক
  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৩২ Time View

ফরিদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান

ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন মো. বাবলুর রহমান খান। তিনি জেলার সালথা থানার ওসি হিসেবে কর্মরত।

সোমবার (১৮ মে) সকালে ফরিদপুর পুলিশ লাইন্সের শহীদ ছালাম সভাকক্ষে মাসিক কল্যাণ সভায় তাকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ পুরস্কার ও ক্রেষ্ট তুলে দেন পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রায়হান গফুর, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপু, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহম্মদ আল ফাহাদ সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাবলুর রহমান খান থানার অভিযোগ অনুসন্ধান, মাদক জব্দ, ওয়ারেন্ট নিষ্পত্তিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচন করা হয়।

এর আগেও ২৯ মার্চ ২০২৬ ফরিদপুর পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় তাঁকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়েছিল।

দ্বিতীয়বার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় তার এ সাফল্যে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category