বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

ফরিদপুরে পুলিশে টিআরসি পদে প্রাথমিকভাবে ৩৬ জন নির্বাচিত

অনলাইন ডেস্ক
  • Update Time : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৪৬ Time View

ফরিদপুরে পুলিশে টিআরসি পদে প্রাথমিকভাবে ৩৬ জন নির্বাচিত

জেলা প্রতিনিধি ফরিদপুর

“সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি ২০২৬-এর মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা শেষে ফরিদপুর জেলা হতে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে।
আজ বুধবার প্রকাশিত ফলাফলে ফরিদপুর জেলা থেকে মোট ৩৬ জন প্রার্থী প্রাথমিকভাবে কৃতকার্য হয়েছেন। এর মধ্যে নারী সদস্য ১ জন এবং পুরুষ সদস্য ৩৫ জন। এছাড়াও ৭ জন প্রার্থী অপেক্ষমান তালিকায় রয়েছেন।
ফরিদপুরের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, পিপিএম প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগে ফরিদপুর জেলায় যারা নির্বাচিত হয়েছে তারা সম্পূর্ণ তদবিরবিহীন, স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়েছে।”
তিনি আরও বলেন, “উত্তীর্ণরা ‘সেবার ব্রতে চাকরি’ এই মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে সততা, দেশপ্রেম ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে এবং বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল রাখবে—এই প্রত্যাশা করি।”
এসময় নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইদ নাসিরুল্লাহ, পিপিএম-বার (ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, মাদারীপুর) এবং অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম (সদর সার্কেল, রাজবাড়ী)সহ নিয়োগ কার্যক্রমে সংশ্লিষ্ট ফরিদপুর জেলা পুলিশের সদস্যরা।
উল্লেখ্য, টিআরসি পদে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে সম্পন্ন হয়েছে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category