শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

ফরিদপুরে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের র‍্যালি অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৯৮ Time View

ফরিদপুরে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের র‍্যালি অনুষ্ঠিত

 

ফরিদপুর জেলা প্রতিনিধি:

 

মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ফরিদপুরে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার ‌সকাল ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাব থেকে র‍্যালিটি শুরু হয়ে জনতা মোড় পর্যন্ত গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে সেখানে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি শামসুল হক সরদারের নেতৃত্বে

এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি শামসুল হক সরদার, সিনিয়র সহ-সভাপতি মো. মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান শেখ মানা, কোতোয়ালি থানা শাখার সাধারণ সম্পাদক আব্দুল সাত্তার জোয়ারদার, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রিপনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category