শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

মধুখালীতে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

অনলাইন ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৮৬ Time View

মধুখালীতে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

 

ফরিদপুর জেলা প্রতিনিধি:

 

ফরিদপুরের মধুখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। আজ‌ শুক্রবার বিকেল ৩ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের আলতুখান জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— তামিম মিয়া (২৫),

পিতা মো. হাবিবুল মিয়া এবং তার স্ত্রী শিবলী (২২), পিতা আব্দুল ওহাব।

তারা উভয়েই মধুখালী উপজেলার আশাপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে যাওয়ার সময় একটি টলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তামিম মিয়ার মৃত্যু হয়। এতে গুরুতর আহত হন তার স্ত্রী শিবলী।

পরে স্থানীয়রা শিবলীকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category