বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

ফরিদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন

অনলাইন ডেস্ক
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৫২ Time View

ফরিদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন

জেলা প্রতিনিধি ফরিদপুর

“উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা-
আজ রোববার সকালে তারার মেলা ঈশান মেমোরিয়াল স্কুল প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে মেলার কার্যক্রম শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম
সিভিল সার্জন
ডা. মাহমুদুল হাসান এবং জেলা শিক্ষা অফিসার বিষ্ণু পদ ঘোষাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহরাব হোসেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন ছাড়া একটি দেশের টেকসই অগ্রগতি সম্ভব নয়। তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবনে আগ্রহী হওয়ার আহ্বান জানান।
জেলা প্রশাসন, ফরিদপুরের আয়োজনে অনুষ্ঠিত এ মেলা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাস্তবায়িত হচ্ছে।
মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও বৈজ্ঞানিক প্রদর্শনী উপস্থাপন করছে, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category