শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

বেলতলায় খেলাঘরের বৈশাখী র‍্যালি ও দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ২৫ Time View

বেলতলায় খেলাঘরের বৈশাখী র‍্যালি ও দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি ফরিদপুর

বাংলা নববর্ষ পহেলা বৈশাখ ১৪৩৩ উদ্‌যাপন উপলক্ষে ফরিদপুরের বেলতলা টেপাখোলায় নবীন সাথী খেলাঘর আসরের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী র‍্যালি ও দিনব্যাপী সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত
মঙ্গলবার সকাল ৮টায় আল-হেরা স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র‍্যালিতে দেড় শতাধিক শিশু-কিশোর ও অভিভাবক অংশগ্রহণ করেন। ঘোড়ার গাড়ি, গ্রামীণ পালকি, পেঁচা ও মাছের প্রতীকী উপস্থাপনায় র‍্যালিটি ছিল দৃষ্টিনন্দন ও আকর্ষণীয়। অংশগ্রহণকারীদের প্রাণবন্ত স্লোগানে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। র‍্যালিটি অম্বিকা ময়দান ও ঝিলটুলী এলাকা প্রদক্ষিণ শেষে বেলতলায় গিয়ে শেষ হয়।
র‍্যালি শেষে অংশগ্রহণকারীদের জন্য বৈশাখী ভোজের আয়োজন করা হয়। পরে সকাল ১১টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিকাল ২টায় কবিতা আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতা এবং বিকাল ৪টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা খেলাঘরের সদস্য নূর আব্দুল্লাহ সাঈদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা খেলাঘরের সহ-সভাপতি উত্তম দত্ত, নবীন সাথী খেলাঘর আসরের সাধারণ সম্পাদক অধ্যক্ষ তানিয়া ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মন্দিরা সাহা, সহ-সভাপতি সুলতানা আক্তার, চারুকারু সম্পাদক আফিয়া ইসলাম, দপ্তর সম্পাদক মুন্নি খান, খেলাঘর আঞ্চলিক কমিটির সদস্য লিপি আক্তার, ইলা মিত্র খেলাঘর আসরের সাংস্কৃতিক সম্পাদক দুলাল কুমার জমাদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দিনব্যাপী এ উৎসবমুখর আয়োজন নতুন বছরের আনন্দ শিশু-কিশোরদের মাঝে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে আয়োজকরা জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category