
ফরিদপুরের সালথায় মাদক সেবনের দায়ে ৩ জনকে ভ্রাম্যমাণ আদালতের সাজা
ফরিদপুরের সালথা উপজেলায় মাদক সেবনের অপরাধে ৩ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
আজ সোমবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দবির উদ্দিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
আদালত সূত্রে জানা যায়, মাদক সেবনের অভিযোগে দুইজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং অপর একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—
রাজীব শেখ
(পিতা: হালিম শেখ, গ্রাম: কানাইড়)
এবং জিলাল শেখ (পিতা: বিল্লাল শেখ, গ্রাম: কসবা গট্টি)
এ দুজনকে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে তুহিন শেখ (পিতা: তৈয়বুর শেখ, গ্রাম: ধুতরাহাটি) কে ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তদের পরবর্তীতে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।