বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

ফরিদপুর রোটারি ক্লাবের ৪০তম অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৮৮ Time View

ফরিদপুর রোটারি ক্লাবের ৪০তম অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি ফরিদপুর

রোটারি ক্লাব অব ফরিদপুরের ২০২৫-২৬ রোটবর্ষের ৪০তম অভিষেক অনুষ্ঠান এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
গতকাল রবিবার রাতে ‌শহরের ঝিলটুলিতে অবস্হিত টেরাকোটা চাইনিজ রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর কোরআন থেকে তেলোয়াত ও গীতা থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর, কান্ট্রি কো-অডিনেটর ড. ইশতিয়াক জামান,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর এস.এম শওকত হোসেন,
অনুষ্ঠানে গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কো অর্ডিনেটর (এ্যাডমিন) পিপি এম. মাহমুদুল হাসান,
সভায় সভাপতিত্ব করেন রোটারিয়ান শিমুল হালদার,
অনুষ্ঠান পরিচালনা করেন রোটারিয়ান পিপি এ্যাড, তুষার কুমার দত্ত,
বক্তব্য রাখেন পিপি ডাঃ এম,এ জলিল, এ্যাড: অলেকেশ রায়।
প্রত্যয় পাঠ করেন পিপি ডা:মো: এনামুল হক,
ক্লাবের পক্ষ থেকে উপস্হিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন পিপি প্রফেসর মতিয়ার রহমান।
অনুষ্ঠান শেষে এক রেফেল ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন ডাঃ মোঃ খন্দকার আবদুল্লাহ হিজ সাদ ও এ্যাড,আলমগীর কবীর ভূঁইয়া, সভা শেষে ক্লাব ঘোষণা দেন সেক্রেটারি রোটারিয়ান আবুল কালাম শেখ।
অনুষ্ঠানে রোটারি ক্লাব অব ফরিদপুরের সদস্যবৃন্দ, কুষ্টিয়া রোটারী ক্লাবের সদস্যবৃন্দ, রাজবাড়ী রোটারী ক্লাবের সদস্যবৃন্দ, ঢাকা সেন্ট্রাল ক্লাবের সদস্যবৃন্দ, ফরিদপুর নিউটাউন ক্লাবের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা রোটারির মানব কল্যাণমূলক কার্যক্রম ও সমাজসেবায় অবদানের জন্য রোটারীর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category