বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৮৫ Time View

পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত

ফরিদপুরের পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার
কলেজ প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার ও পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মোঃ নজরুল ইসলাম, পিপিএম। তিনি তার বক্তব্যে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে মনোযোগ দিয়ে পড়াশোনা করা, শৃঙ্খলা বজায় রাখা এবং দেশ ও সমাজের কল্যাণে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। তিনি সকল শিক্ষার্থীর সফলতা কামনা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ শামছুল আজম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রায়হান গফুর। অনুষ্ঠানে পরীক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষকবৃন্দও অংশ নেন।
অনুষ্ঠানের শেষপর্বে আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের সার্বিক সফলতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category